শার্শায় ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম ইয়াবার ভাঙা ও গুঁড়া অংশসহ তানজিলা বেগম নামে নারী আটক
প্রতিনিধি
শহিদুজজামান উজ্জ্বল:

শার্শায় ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম ইয়াবার ভাঙা ও গুঁড়া অংশসহ তানজিলা বেগম নামে নারী আটক
শার্শায় ইয়াবাসহ নারী আটক
শেখ কাজিম উদ্দিন, বেনাপোল : যশোরের শার্শায় ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম ইয়াবার ভাঙা ও গুঁড়া অংশসহ তানজিলা বেগম (৩০) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৩টা ১০ মিনিটের দিকে উপজেলার উলাশী ইউনিয়নের লাউতাড়া গ্রামের লাউতাড়া-গয়ড়া সড়কের ব্রিজের ওপর থেকে তাকে আটক করা হয়।
আটক তানজিলা বেগম যশোরের বেনাপোল পোর্ট থানার ভবেরবেড় গ্রামের পশ্চিমপাড়ার মৃত ইয়ার আলীর মেয়ে এবং মইদুল ইসলামের স্ত্রী।
শার্শা থানা পুলিশ জানায়, এসআই শেখ আল আমিনের নেতৃত্বে পুলিশের একটি দল লাউতাড়া এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন তানজিলা বেগমকে আটক করে তল্লাশি করা হলে তার হেফাজত থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম ইয়াবার ভাঙা ও গুঁড়া অংশ উদ্ধার করা হয়।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিমুল হক জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা হয়েছে। শনিবার তাকে যশোর আদালতে পাঠানো হয়েছে।
