শার্শায় ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মেহেদী হাসান ওরফে হাসান নামে যুবক আটক
প্রতিনিধি
শহিদুজজামান উজ্জ্বল:

শার্শায় ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মেহেদী হাসান ওরফে হাসান নামে যুবক আটক
যশোরের শার্শায় ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মেহেদী হাসান ওরফে হাসান (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ডিহি ইউনিয়নের শাড়াতলা বাজারসংলগ্ন ব্রিজের ওপর থেকে তাকে আটক করা হয়।
আটক মেহেদী হাসান শার্শা থানার গোড়পাড়া (পালবাড়ী) গ্রামের আলমগীর হোসেনের ছেলে।
শার্শা থানা পুলিশ জানায়, এসআই শেখ আল আমিনের নেতৃত্বে পুলিশের একটি দল শাড়াতলা এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় গোড়পাড়া থেকে কাশিপুরগামী পাকা সড়কের শাড়াতলা বাজারসংলগ্ন ব্রিজের ওপর সন্দেহভাজন অবস্থায় মেহেদী হাসানকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিমুল হক জানান, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাকে যশোর আদালতে পাঠানো হয়েছে।
