যশোরে এসআরবি’র অভিযানে ভ্যানের মধ্যে অভিনব কায়দায় লুকানো ৫০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ শার্শার আলমগীর গ্রেপ্তার
প্রতিনিধি
কামাল হোসেন :

যশোরে এসআরবি’র অভিযানে ভ্যানের মধ্যে অভিনব কায়দায় লুকানো ৫০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ শার্শার আলমগীর গ্রেপ্তার
যশোরে ভ্যানের মধ্যে অভিনব কায়দায় লুকানো ৫০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উইনকেরিক্সসহ মোঃ আলমগীর (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬, যশোর ক্যাম্প। রবিবার (৮ নভেম্বর) সকাল ৯টার দিকে যশোর সদর উপজেলার কোতোয়ালী মডেল থানাধীন হামিদপুর বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার আলমগীর যশোরের শার্শা থানার নারায়ণপুর গ্রামের মোঃ ইবাদ আলীর ছেলে।
এসআরবি-৬, সিপিসি-৩ এক প্রেস ব্রিফিংয়ে জানিয়েছে, যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অস্থায়ী চেকপোস্ট বসায়। এ সময় সন্দেহভাজন একটি ব্যাটারিচালিত অটোভ্যান থামিয়ে তল্লাশি করলে ৫০ বোতল উইনকেরিক্স সিরাপ উদ্ধার করা হয়। এ ঘটনায় অটোভ্যানের যাত্রী মোঃ আলমগীরকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি সূত্র জানায়, উদ্ধার করা মাদকদ্রব্য সাক্ষীদের উপস্থিতিতে বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে। পরে গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করে উদ্ধার করা আলামতসহ তাকে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
সিপিসি-৩, যশোরের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোঃ ইমামীম মুবীন সরকার সুমন জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে এসআরবি ফোর্সেসের অভিযান অব্যাহত রয়েছে। নিয়মিত মামলার আসামি, বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তার, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারসহ হত্যা ও ধর্ষণের মতো চাঞ্চল্যকর অপরাধে জড়িতদের বিরুদ্ধে এ অভিযান চলবে।
