ঢাকা, বাংলাদেশ || শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
সারাদেশ

বেনাপোল সীমান্তে চোরাচালানি পণ্য উদ্ধার

প্রতিনিধি

শহিদুজজামান উজ্জ্বল:

বেনাপোল সীমান্তে চোরাচালানি পণ্য উদ্ধার

বেনাপোল সীমান্তে চোরাচালানি পণ্য উদ্ধার

যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ২১ লাখ ৭৪ হাজার ৩৫০ টাকা মূল্যের বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (৬ নভেম্বর) বেনাপোল আইসিপি ক্যাম্পের বিজিবি সদস্যরা এসব পণ্য উদ্ধার করে।

বিজিবি সূত্রে জানা গেছে, অভিযানে ৭৮টি শাড়ি, ৩৮টি কম্বল, ৮টি চাদর, ১টি থ্রি-পিস, ৪ কেজি ৫০০ গ্রাম জিরা, ২৭ প্যাকেট ফুচকা, ১৩ কেজি ৫০০ গ্রাম কিসমিস, ২ কেজি কাজুবাদাম, ১ হাজার ১৩৯টি চকলেট, ২১টি খাদ্যসামগ্রী, ১ হাজার ৩৩৬টি প্রসাধনসামগ্রী এবং মোবাইল ফোনের ১২০টি ডিসপ্লে আটক করা হয়। জব্দ করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ২১ লাখ ৭৪ হাজার ৩৫০ টাকা।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্যসহ পাচারকারী চক্রকে আটকের লক্ষ্যে সীমান্ত এলাকায় বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে এসব চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে।

শেয়ার করুন