ঢাকা, বাংলাদেশ || শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
সারাদেশ

তেজগাঁও কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক:

তেজগাঁও কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালন করেছে রাজধানীর তেজগাঁও কলেজ।

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালন করেছে রাজধানীর তেজগাঁও কলেজ। এ উপলক্ষে কলেজ প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক শামীমা ইয়াসমিন, ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ (প্রশাসন) অধ্যাপক মো. নূর নবী আল মাহমুদ এবং ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ (একাডেমিক) অধ্যাপক মোহাম্মদ রফিকুল আলম।

আলোচনা সভায় বক্তারা ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক ঘটনাপ্রবাহ ও বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এ দিবসের তাৎপর্য তুলে ধরেন। তাঁরা জাতীয় জীবনে ঐক্য, সংহতি, দেশপ্রেম ও পারস্পরিক সম্প্রীতির গুরুত্বের ওপর আলোকপাত করেন।

অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন