ঢাকা, বাংলাদেশ || সোমবার, ২ নভেম্বর, ২০২৬
সারাদেশ

বেনাপোলে আওয়ামী লীগের ২ সদস্যসহ গ্রেপ্তার ৪

প্রতিনিধি

কামাল হোসেন :

বেনাপোলে আওয়ামী লীগের ২ সদস্যসহ গ্রেপ্তার ৪

বেনাপোলে আওয়ামী লীগের ২ সদস্যসহ গ্রেপ্তার ৪

যশোরের বেনাপোলে পুলিশের অভিযানে পুরোনো মামলার তদন্তে সন্দেহভাজন আসামি হিসেবে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২ নভেম্বর) সকালে তাদের যশোর আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, যশোরের বেনাপোল পোর্ট থানার সাদীপুর আস্তানাপাড়া এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে শাওন হোসেন (২৭), গয়ড়া এলাকার মৃত কেরামত মোড়লের ছেলে গোলাম হোসেন (৫৬), গাতীপাড়া এলাকার শওকত আলীর ছেলে নাজমুল ইসলাম (৪৩) এবং সাদীপুর আস্তানাপাড়া এলাকার নায়েব আলীর ছেলে শাওন আলী (২৪)।

পুলিশ জানায়, রবিবার (১ নভেম্বর) দিবাগত রাত ১২টা ১০ মিনিটে বেনাপোল পোর্ট থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালায়। এ সময় পুরোনো মামলার তদন্তে সন্দেহভাজন আসামি হিসেবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই সদস্য শাওন হোসেন ও গোলাম হোসেনকে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে অন্য দুটি পুরোনো মামলার সন্দেহভাজন আসামি নাজমুল ইসলাম ও শাওন আলীকে এ থানা এলাকার বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয়।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহম্মদ শহীদ তিতুমীর জানান, গ্রেপ্তারকৃতদের পুলিশি পাহারায় বিধি অনুযায়ী যশোর আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন