ঢাকা, বাংলাদেশ || বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
জাতীয়

তেজগাঁও কলেজে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের লিফলেট বিতরণ

প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক:

তেজগাঁও কলেজে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের লিফলেট বিতরণ

তেজগাঁও কলেজে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের লিফলেট বিতরণ

ঢাকার তেজগাঁও কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ করেছে তেজগাঁও কলেজ ছাত্রদল।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) ‘ডেঙ্গু প্রতিরোধে সচেতন হোন’ স্লোগানকে সামনে রেখে এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় শিক্ষার্থীদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে করণীয়, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং এডিস মশার বংশবিস্তার রোধে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন তেজগাঁও কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন, আহ্বায়ক কমিটির সদস্য রাকিবুল ইসলাম রানা, আসিফ আহমেদ রাহাত ও পারভেজ আহমেদ।

এ ছাড়া ছাত্রদল নেতা আরিফ আহমেদ, নাঈম ইসলাম, মোহাম্মদ আরিফ, আরাফাত রহমান, রাজু আহমেদ, সফিকুর রহমান, সাকিব আহমেদ, রাকিব হাসান, রঙ্গন, রেদোয়ান আহমেদ ও রায়হান কবির বাবুসহ সংগঠনের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।

শেয়ার করুন