ঢাকা, বাংলাদেশ || মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়

বাংলাদেশি সাংবাদিকদের জন্য ভারতে বিশেষ প্রশিক্ষণ - হায়দ্রাবাদে ৭ দিনের কোর্স, ব্যয় বহন করবে ভারত সরকার

প্রতিনিধি

সীমান্তের খবর ডেস্ক:

বাংলাদেশি সাংবাদিকদের জন্য ভারতে বিশেষ প্রশিক্ষণ - হায়দ্রাবাদে ৭ দিনের কোর্স, ব্যয় বহন করবে ভারত সরকার

বাংলাদেশি সাংবাদিকদের জন্য ভারতে বিশেষ প্রশিক্ষণ হায়দ্রাবাদে ৭ দিনের কোর্স, ব্যয় বহন করবে ভারত সরকার

বাংলাদেশের সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে ভারত সরকার। আগামী ২৫ থেকে ৩১ অক্টোবর ভারতের হায়দ্রাবাদে অবস্থিত ড. মারি চান্না রেড্ডি হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আইটেক (ITEC) স্কিমের আওতায় বাংলাদেশের সাংবাদিকদের জন্য ‘জার্নালিজম অ্যান্ড পাবলিক রিলেশনস’ বিষয়ে এ বিশেষ সক্ষমতা-বৃদ্ধিমূলক কোর্সের আয়োজন করা হয়েছে।

হাইকমিশন জানায়, অর্থনীতি, অর্থসংস্থান, বাণিজ্য ও জ্বালানি খাত নিয়ে নিয়মিত সংবাদ সংগ্রহ ও প্রতিবেদন করেন-এমন সাংবাদিকদের কথা মাথায় রেখে কোর্সটির বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে। প্রশিক্ষণে গণমাধ্যমের সঙ্গে কার্যকর সম্পর্ক গড়ে তোলা, কৌশলগত যোগাযোগ এবং সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি বাস্তবভিত্তিক দক্ষতা অর্জনের ওপরও গুরুত্ব থাকবে।

সাত দিনের এই প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারীদের জন্য হায়দ্রাবাদের হাইটেক সিটি পরিদর্শনের ব্যবস্থা থাকবে। এ ছাড়া স্টার্ট-আপ ও উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি স্থানীয় বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখার সুযোগও থাকছে।

প্রশিক্ষণ সফলভাবে শেষ করা সাংবাদিকদের সনদপত্র প্রদান করা হবে।

ভারতীয় হাইকমিশনের তথ্য অনুযায়ী, নির্বাচিত সাংবাদিকদের যাতায়াতের বিমানভাড়া, প্রশিক্ষণ ফি, আবাসন এবং জীবনযাপন ভাতাসহ কর্মসূচি-সংশ্লিষ্ট যাবতীয় ব্যয় ভারত সরকার বহন করবে।

এ প্রশিক্ষণে অংশ নিতে অর্থনীতি, অর্থসংস্থান, বাণিজ্য ও জ্বালানি খাতে পাঁচ থেকে ১০ বছরের পেশাগত অভিজ্ঞতাসম্পন্ন আগ্রহী সাংবাদিকরা নির্ধারিত লিংকের মাধ্যমে আবেদন করতে পারবেন। তবে প্রশিক্ষণের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার পর নিজ নিজ কর্মপ্রতিষ্ঠান থেকে অনাপত্তি সনদ (এনওসি) জমা দিতে হবে।

শেয়ার করুন

বাংলাদেশি সাংবাদিকদের জন্য ভারতে বিশেষ প্রশিক্ষণ - হায়দ্রাবাদে ৭ দিনের কোর্স, ব্যয় বহন করবে ভারত সরকার | সীমান্তের খবর