শার্শায় গাঁজাসহ যুবক আটক
প্রতিনিধি
শহিদুজজামান উজ্জ্বল:

যশোরের শার্শায় ১০০ গ্রাম গাঁজাসহ সাব্বির হোসেন (২১) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
যশোরের শার্শায় ১০০ গ্রাম গাঁজাসহ সাব্বির হোসেন (২১) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার নাভারণ রেলবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত সাব্বির হোসেন যশোর জেলার শার্শা থানার নাভারণ রেলবাজার এলাকার মৃত রুহুল হোসেনের ছেলে।
পুলিশ জানায়, শার্শা থানার এসআই শরিফুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে নাভারণ রেলবাজার এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় নাভারণ রেল স্টেশন থেকে যশোরগামী রেললাইনের পূর্ব পাশে একটি টিনশেড বসতঘরের সামনে থেকে সাব্বির হোসেনকে আটক করা হয়। পরে তার হেফাজতে থাকা ১০০ গ্রাম গাঁজা জব্দতালিকা মূলে উদ্ধার করা হয়।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিমুল হক জানান, এ ঘটনায় তার বিরুদ্ধে শার্শা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) টেবিলের ১৯(ক) ধারায় মামলা হয়েছে। মামলার নম্বর-১৩, তারিখ ১২ সেপ্টেম্বর ২০২৬। রবিবার তাকে যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
