ঢাকা, বাংলাদেশ || রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ

শার্শায় রবিউল হোসেন ও নিজাম উদ্দিন নামে আওয়ামীলীগের দুই নেতা গ্রেপ্তার

প্রতিনিধি

শহিদুজজামান উজ্জ্বল:

১২ সেপ্টেম্বর, ২০২৬
শার্শায় রবিউল হোসেন ও নিজাম উদ্দিন  নামে আওয়ামীলীগের দুই নেতা গ্রেপ্তার

শার্শায় রবিউল হোসেন ও নিজাম উদ্দিন নামে আওয়ামীলীগের দুই নেতা গ্রেপ্তার

যশোরের শার্শায় চলমান বিশেষ অভিযানে নিয়মিত মামলায় রবিউল হোসেন (৬০) এবং নিজাম উদ্দিন (৪৫) নামে আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার রাতে ও শনিবার ভোরে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, যশোর জেলার শার্শা থানার গোগা ইউনিয়নের পশ্চিমপাড়া এলাকার মৃত পতুয়ার রহমানের ছেলে রবিউল হোসেন (৬০) এবং বলিদাদহ এলাকার রফি উদ্দিনের ছেলে নিজাম উদ্দিন (৪৫)।

পুলিশ সূত্রে জানা গেছে, শার্শা থানার এসআই চিরঞ্জিৎ মন্ডল সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে শার্শা থানার মামলা নং-০১, তারিখ ১ অক্টোবর ২০২৫, ধারা—১৫(৩)/২৫-ডি, দ্য স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট, ১৯৭৪-এর তদন্তে প্রাপ্ত আসামি রবিউল হোসেনকে গ্রেপ্তার করেন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ১১টা ২০ মিনিটে শার্শা থানাধীন গোগা (পশ্চিমপাড়া) সাকিনস্থ তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের তথ্যমতে, রবিউল হোসেন শার্শা থানাধীন গোগা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের (কার্যক্রম নিষিদ্ধ) আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী।

অপরদিকে, শার্শা থানার এসআই শেখ জাহিদুল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে শার্শা থানার মামলা নং-১৯, তারিখ ১৫ ডিসেম্বর ২০২৫, ধারা-৬, দ্য এক্সপ্লোসিভ সাবস্ট্যান্সেস অ্যাক্ট, ১৯০৮; তৎসহ ২৫-ডি, দ্য স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট, ১৯৭৪-এর তদন্তে প্রাপ্ত আসামি নিজাম উদ্দিনকে গ্রেপ্তার করেন।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাত ২টার দিকে শার্শা থানাধীন বলিদাদহ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশের তথ্যমতে, নিজাম উদ্দিন শার্শা থানাধীন শার্শা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের (কার্যক্রম নিষিদ্ধ) আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।

গ্রেপ্তারকৃত দুই আসামিকে শনিবার (১২ সেপ্টেম্বর) তাদের যথাযথ পুলিশ প্রহরায় আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিমুল হক জানিয়েছেন, থানা এলাকায় বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

শেয়ার করুন

শার্শায় রবিউল হোসেন ও নিজাম উদ্দিন নামে আওয়ামীলীগের দুই নেতা গ্রেপ্তার | সীমান্তের খবর