ঢাকা, বাংলাদেশ || রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
জাতীয়

ব্যাগ ধরে টান, রিকশা থেকে ছিটকে পড়ে প্রাণ গেল প্রধান শিক্ষিকার

প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক:

২৯ আগস্ট, ২০২৬
ব্যাগ ধরে টান, রিকশা থেকে ছিটকে পড়ে প্রাণ গেল প্রধান শিক্ষিকার

ব্যাগ ধরে টান, রিকশা থেকে ছিটকে পড়ে প্রাণ গেল প্রধান শিক্ষিকার

ঢাকায় সংসদ ভবনের সামনে ব্যাগ ছিনতাইয়ের সময় রিকশা থেকে পড়ে গুরুতর আহত হয়ে মারা গেছেন বগুড়ার এক প্রধান শিক্ষিকা।

রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে রনজিনা পারভীন (৫৫) নামে এক প্রধান শিক্ষিকার মৃত্যু হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত রনজিনা পারভীন বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা।

পুলিশ জানায়, চিকিৎসকের পরামর্শ নিতে শুক্রবার রাতে বগুড়া থেকে ঢাকায় আসেন রনজিনা। শনিবার ভোরে গাবতলী বাস টার্মিনালে নেমে রিকশাযোগে ফার্মগেটের ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালে যাচ্ছিলেন তিনি।

রিকশাটি সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে পৌঁছালে পেছন থেকে মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা তাঁর ব্যাগ ধরে টান দেয়। এতে ভারসাম্য হারিয়ে রিকশা থেকে সড়কে পড়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি।

পরে তাঁকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল ও ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

শেয়ার করুন