শার্শার রুদ্রপুর সীমান্তে বিজিবির অভিযানে ২২৫ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক
প্রতিনিধি
কামাল হোসেন:

শার্শার রুদ্রপুর সীমান্তে বিজিবির অভিযানে ২২৫ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক
যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্তে অভিযান চালিয়ে ২২৫ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (১ আগস্ট) দুপুর ১২টা ৫০ মিনিটে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধীনস্থ রুদ্রপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে এসব সিরাপ জব্দ করা হয়।
খুলনা ব্যাটালিয়নের (২১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি এবং টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে পরিচালিত অভিযানে ভারতীয় ২২৫ বোতল নেশাজাতীয় সিরাপ আটক করা হয়।
তিনি আরও বলেন, দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।
