ঢাকা, বাংলাদেশ || সোমবার, ২৭ জুলাই, ২০২৬
সারাদেশ

শার্শা সীমান্তে ৫০ বোতল ভারতীয় এস্কাফ সিরাপসহ আটক ১

প্রতিনিধি

কামাল হোসেন:

২৭ জুলাই, ২০২৬
শার্শা সীমান্তে ৫০ বোতল ভারতীয় এস্কাফ সিরাপসহ আটক ১

শার্শা সীমান্তে ৫০ বোতল ভারতীয় এস্কাফ সিরাপসহ আটক ১

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী কায়বা এলাকায় অভিযান চালিয়ে ৫০ বোতল ভারতীয় নিষিদ্ধ মাদক এস্কাফ সিরাপসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

সোমবার (২৭ জুলাই) খুলনা ব্যাটালিয়ন ২১ বিজিবির অধীনস্থ কায়বা বিওপির সদস্যরা এ অভিযান পরিচালনা করে।

আটক ব্যক্তি হলেন শার্শা উপজেলার রুদ্রপুর গ্রামের মৃত জহুর আলী মোল্লার ছেলে শহিদুল ইসলাম (৫০)।

খুলনা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান জানান, আটক ব্যক্তিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

শার্শা সীমান্তে ৫০ বোতল ভারতীয় এস্কাফ সিরাপসহ আটক ১ | সীমান্তের খবর