শার্শায় গাঁজাসহ দুই মাদক কারবারি আটক
প্রতিনিধি
শহিদুজজামান উজ্জ্বল:

যশোরের শার্শা উপজেলার গোড়পাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৬০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
যশোরের শার্শা উপজেলার গোড়পাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৬০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১০ জুলাই) দুপুর ১টা ৫ মিনিটের সময় গোড়পাড়া বাজারের রেশাদ সুপার মার্কেট এলাকার মা-মনি ডেন্টাল কেয়ারের সামনে থেকে তাদের আটক করেন শার্শা থানা পুলিশ।
আটককৃতরা হলেন, সাতক্ষীরা জেলার দেবহাটা থানার টিকেট গ্রামের মৃত মোহাম্মাদ আলী মোল্লার ছেলে মজিদ মোল্লা (৪৪), বর্তমানে সাতক্ষীরা সদর উপজেলার পাথরঘাটা এলাকার বাসিন্দা এবং যশোর জেলার শার্শা উপজেলার ছোট নিজামপুর (উত্তরপাড়া) গ্রামের তফিল উদ্দীনের ছেলে মোমিনুর রহমান চঞ্চল (৩৮)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানার এসআই আনিসুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে তাদেরকে আটক করেন। পরে, আটক মজিদ মোল্লার কাছ থেকে ৩০ গ্রাম এবং মোমিনুর রহমান চঞ্চলের কাছ থেকে আরও ৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। জব্দ করা মোট গাঁজার পরিমাণ ৬০ গ্রাম।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিমুল হক জানান, এ ঘটনায় শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।
