শার্শায় ভারতীয় মাদকদ্রব্যসহ দুই নারী-পুরষ আটক
প্রতিনিধি
শহিদুজ্জামান উজ্জল :

যশোরের শার্শায় ১৬ বোতল ভারতীয় মাদকদ্রব্য উইনসেরেক্স সিরাপসহ জুলেখা খাতুন (৩২) ও সোলাইমান হোসেন শান্ত (১৯) নামে দুই নারী-পুরষ আটক হয়েছে।
যশোরের শার্শায় ১৬ বোতল ভারতীয় মাদকদ্রব্য উইনসেরেক্স সিরাপসহ জুলেখা খাতুন (৩২) ও সোলাইমান হোসেন শান্ত (১৯) নামে দুই নারী-পুরষ আটক হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের বাগাডাঙ্গা গ্রামের চৌরাস্তা মসজিদের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করে শার্শা থানা পুলিশ।
আটককৃৃত জুলেখা খাতুন শার্শা থানার লাউতাড়া গ্রামের মাঝেরপাড়ার নজরুল ইসলামের মেয়ে এবং সোলাইমান হোসেন শান্ত রুদ্রপুর গ্রামের হানিফ আলীর ছেলে।
পুলিশ জানায়, শার্শা থানার এসআই সবুজ গাজীর নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের হেফাজত থেকে ১৬ বোতল ভারতীয় মাদকদ্রব্য উইনসেরেক্স সিরাপ উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা মাদক জব্দতালিকা অনুযায়ী জব্দ করা হয়।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিমুল হক জানান, এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শার্শা থানায় মামলা করা হয়েছে। শনিবার (২১ নভেম্বর) তাদের যথাযথ পুলিশ প্রহরায় যশোর আদালতে পাঠানো হয়েছে।
