ঢাকা, বাংলাদেশ || শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
সারাদেশ

বেনাপোল সীমান্তে বিজিবির অব্যাহত অভিযানে চোরাচালানি প্রসাধনী জব্দ

প্রতিনিধি

কামাল হোসেন :

বেনাপোল সীমান্তে বিজিবির অব্যাহত অভিযানে চোরাচালানি প্রসাধনী জব্দ

বেনাপোল সীমান্তে বিজিবির অব্যাহত অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি শাড়িসহ বিভিন্ন ধরণের প্রসাধনী সামগ্রী জব্দ করা হয়েছে।

যশোরের বেনাপোল সীমান্তে বিজিবির অব্যাহত অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি শাড়িসহ বিভিন্ন ধরণের প্রসাধনী সামগ্রী জব্দ করা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্টের টহল দল পৃথকভাবে অভিযান চালিয়ে এসব প্রসাধনী সামগ্রী জব্দ করে।

বিজিবি সূত্রে জানা গেছে, পৃথকভাবে ১০৫টি শাড়ি, ৪১টি কম্বল, ৫টি চাদর, ৭ কেজি ৫০০ গ্রাম জিরা, ৭ প্যাকেট ফুসকা, ৮ কেজি কিসমিস, ৪ প্যাকেট সনপাপড়ি, ৩৬৪টি চকলেট, ২ হাজার ৭০টি ওষুধ এবং ৪ হাজার ২২২টি প্রসাধনী সামগ্রী জব্দ করা হয়। জব্দ করা এসব পণ্যের সর্বমোট মূল্য ১৯ লাখ ৪০ হাজার ৩৫০ টাকা।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালসহ পাচার চক্রের সদস্যদের আটকের লক্ষ্যে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে বিভিন্ন ধরনের এসব চোরাচালানি পণ্য জব্দ করা সম্ভব হচ্ছে।

শেয়ার করুন