বেনাপোলে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগ ও ছাত্রলীগের দুই কর্মী আটক
প্রতিনিধি
কামাল হোসেন:

বেনাপোলে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগ ও ছাত্রলীগের দুই কর্মী আটক
যশোরের বেনাপোলে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় মাসুদ রানা (৩২) ও খালিদ হাসান (২৭) নামে দুই যুবককে আটক করেছে পুলিশ।
সোমবার (২৩ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে তাদেরকে যশোর আদালতে প্রেরণ করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
আটক মাসুদ রানা বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর ইউনিয়নের ডুবপাড়া গ্রামের সাহেব আলীর ছেলে এবং খালিদ হাসান একই ইউনিয়নের ঘিবা গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।
পুলিশ জানিয়েছে, আটক মাসুদ রানা বেনাপোল পোর্ট থানার ৩ নম্বর বাহাদুরপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড (ডুবপাড়া) যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবং খালিদ হাসান ৭ নম্বর ওয়ার্ড (ঘিবা) ছাত্রলীগের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত।
পুলিশ জানায়, রবিবার (২২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর বাজার থেকে মাসুদ রানাকে এবং সোমবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে নিজ বাড়ির সামনে থেকে খালিদ হাসানকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানার মামলা নম্বর ৩, তারিখ ৫ জুন ২০২৬। সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৬, ১০, ১১ ও ১২ ধারায় দায়ের করা মামলাটির তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে তাদের সন্দেহভাজন আসামি হিসেবে আটক করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবুল আকতার জানান, আটককৃত দুজনকে সোমবার বেলা সাড়ে ১২টার দিকে যশোর আদালতে প্রেরণ করা হয়েছে।
