ঢাকা, বাংলাদেশ || মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
সারাদেশ

শার্শা থানার নতুন ওসি শামিনুল হক

প্রতিনিধি

শহিদুজজামান উজ্জ্বল:

২৯ জুন, ২০২৬
শার্শা থানার নতুন ওসি শামিনুল হক

শার্শা থানার নতুন ওসি শামিনুল হক

যশোরের শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন পুলিশ কর্মকর্তা শামিনুল হক।

রোববার (২৮ জুন) সন্ধ্যায় তিনি আনুষ্ঠানিকভাবে শার্শা থানার দায়িত্বভার গ্রহণ করেন। এর আগে তিনি বাগেরহাট জেলার শরণখোলা থানায় কর্মরত ছিলেন।

দায়িত্ব গ্রহণের পর তিনি থানার বিভিন্ন শাখার কার্যক্রম পরিদর্শন করেন এবং পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি পেশাদারিত্ব, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে জনগণের সেবায় কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

নবাগত ওসি শামিনুল হক বলেন, শার্শা উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করবেন। এ লক্ষ্যে তিনি স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।

তিনি আরও বলেন, পুলিশ ও জনগণের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি নিরাপদ ও অপরাধমুক্ত শার্শা গড়ে তোলাই হবে তার প্রধান লক্ষ্য।

শেয়ার করুন