ঢাকা, বাংলাদেশ || রবিবার, ১৪ জুন, ২০২৬
জাতীয়

“মিডিয়া আর এখন মিডিয়া নেই, এটি এখন বিজনেস হাউজের প্রতিনিধি হয়ে গিয়েছে” - মির্জা ফখরুল

প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক:

১৪ জুন, ২০২৬
“মিডিয়া আর এখন মিডিয়া নেই, এটি এখন বিজনেস হাউজের প্রতিনিধি হয়ে গিয়েছে” - মির্জা ফখরুল

“মিডিয়া আর এখন মিডিয়া নেই, এটি এখন বিজনেস হাউজের প্রতিনিধি হয়ে গিয়েছে” - মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “মিডিয়া আর এখন মিডিয়া নেই। এটি এখন বিজনেস হাউজের প্রতিনিধি হয়ে গিয়েছে। চাটুকারিতা কাকে বলে, এখন মিডিয়াকে দেখলে বোঝা যায়।”

রোববার (১৪ জুন) জাতীয় প্রেস ক্লাবে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “আমরা গত শাসনামলে দেখেছি কীভাবে চাটুকারিতা হয়েছে। আমরা আশা করবো, আপনারা এখন সেখান থেকে বের হয়ে এসেছেন। এর বিরুদ্ধে লড়াই করেছেন, সেটিকে ইতিবাচকভাবে কাজে লাগাবেন। সরকার আপনাদের সঙ্গে আছে।”

তিনি বলেন, জিয়াউর রহমান রাষ্ট্রের প্রতিটি খাতের উন্নয়নে কাজ করেছেন। বাংলাদেশি জাতীয়তাবাদের বিকাশে তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। গণতন্ত্রকে কার্যকর শাসনব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠার পাশাপাশি তিনি দেশের ভঙ্গুর অর্থনীতিকে পুনরুদ্ধারে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছিলেন।

আলোচনা সভায় জিয়াউর রহমানের কর্মজীবন ও রাষ্ট্রীয় অবদান তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, সাধারণ মানুষের সঙ্গে তার গভীর সম্পর্ক ছিল বলেই মৃত্যুর পর তার জানাজায় বিপুল মানুষের সমাগম ঘটেছিল। তিনি আরও বলেন, আন্তর্জাতিক গণমাধ্যমও জিয়াউর রহমানের জীবনযাপন ও নেতৃত্ব নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছিল।

অনুষ্ঠানে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন