ঢাকা, বাংলাদেশ || সোমবার, ৮ জুন, ২০২৬
জাতীয়

তেজগাঁও কলেজের নবনিযুক্ত দুই উপাধ্যক্ষকে প্রেস ক্লাবের ফুলেল শুভেচ্ছা

প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক:

৮ জুন, ২০২৬
তেজগাঁও কলেজের নবনিযুক্ত দুই উপাধ্যক্ষকে প্রেস ক্লাবের ফুলেল শুভেচ্ছা

তেজগাঁও কলেজের নবনিযুক্ত ভারপ্রাপ্ত দুই উপাধ্যক্ষ অধ্যাপক নুর নবী আল মাহমুদ ও অধ্যাপক মোহাম্মদ রফিকুল আলমকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে তেজগাঁও কলেজ প্রেস ক্লাব।

তেজগাঁও কলেজের নবনিযুক্ত ভারপ্রাপ্ত দুই উপাধ্যক্ষ অধ্যাপক নুর নবী আল মাহমুদ ও অধ্যাপক মোহাম্মদ রফিকুল আলমকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে তেজগাঁও কলেজ প্রেস ক্লাব।

সোমবার (৮ জুন) কলেজে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পর প্রেস ক্লাবের পক্ষ থেকে তাদের শুভেচ্ছা জানানো হয়। এ সময় প্রেস ক্লাবের সদস্যরা আশা প্রকাশ করেন, নবনিযুক্ত দুই উপাধ্যক্ষের নেতৃত্বে কলেজের শিক্ষা, প্রশাসন ও সহশিক্ষা কার্যক্রম আরও গতিশীল ও সমৃদ্ধ হবে।

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তেজগাঁও কলেজ প্রেস ক্লাবের পরিচালনা পর্ষদের সদস্য কাজী ইসমাতুজ্জান্নাত সুচী, নিশার আহমেদ স্বাধীন ও ময়ূখ মাহবুব এবং সদস্য আবু রায়হান আকাশ, এম. ইসমাইল জবিউল্লাহ, মারুফা সরকার মেঘলা, মেজবাহ সরকারসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সময় প্রেস ক্লাবের প্রতিনিধিরা নবনিযুক্ত উপাধ্যক্ষদ্বয়ের সফল দায়িত্ব পালনের প্রত্যাশা ব্যক্ত করেন। জবাবে অধ্যাপক নুর নবী আল মাহমুদ ও অধ্যাপক মোহাম্মদ রফিকুল আলম শুভেচ্ছা ও অভিনন্দনের জন্য প্রেস ক্লাবের সদস্যদের ধন্যবাদ জানান। পাশাপাশি কলেজের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং ইতিবাচক শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, গত ২৪ মে অধ্যাপক নুর নবী আল মাহমুদকে তেজগাঁও কলেজের প্রশাসনিক উপাধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এবং অধ্যাপক মোহাম্মদ রফিকুল আলমকে একাডেমিক উপাধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ দেওয়া হয়। অধ্যাপক নুর নবী আল মাহমুদ বর্তমানে কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের বিভাগীয় প্রধান এবং অধ্যাপক মোহাম্মদ রফিকুল আলম ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, নবনিযুক্ত দুই উপাধ্যক্ষের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে তেজগাঁও কলেজের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি ও ইতিবাচক পরিবর্তন সূচিত হবে।

শেয়ার করুন