শার্শায় গাঁজাসহ আটক ১
প্রতিনিধি
শহিদুজজামান উজ্জ্বল:

যশোরের শার্শা উপজেলা সীমান্ত থেকে ২০০ গ্রাম গাঁজাসহ আকাশ মিয়া (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
যশোরের শার্শা উপজেলা সীমান্ত থেকে ২০০ গ্রাম গাঁজাসহ আকাশ মিয়া (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (১৮ মে) সকাল ৮টা ৪০ মিনিটের দিকে উপজেলার কৃষ্ণপুর গ্রামের মাঝেরপাড়া এলাকা থেকে তাকে আটক করে গোড়পাড়া পুলিশ ক্যাম্পের সদস্যরা।
আটককৃত আকাশ মিয়া যশোর জেলার শার্শা থানার কৃষ্ণপুর (মাঝেরপাড়া) গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোড়পাড়া পুলিশ ক্যাম্পের এসআই আনিসুর রহমান ও এএসআই জামিনুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান চালান। এ সময় কৃষ্ণপুর গ্রামের মাঝেরপাড়ায় আকাশ মিয়ার বসতবাড়ির উঠান থেকে তাকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন জানান, তার বিরুদ্ধে শার্শা থানায় ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) টেবিলের ১৯(ক) মামলা দায়ের করা হয়েছে। মামলঅ নম্বর-৩৭, তারিখ-১৮ মে ২০২৬। আটককৃত আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় যশোর আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।
