ঢাকা, বাংলাদেশ || বুধবার, ১ এপ্রিল, ২০২৬
জাতীয়

টাঙ্গাইলের কালিহাতিতে ট্রেন দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু

প্রতিনিধি

সীমান্তের খবর ডেস্ক:

২৭ মার্চ, ২০২৬
টাঙ্গাইলের কালিহাতিতে ট্রেন দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু

টাঙ্গাইলের কালিহাতি উপজেলায় ট্রেনে কাটা পড়ে ৫ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার ধলাটেংগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

টাঙ্গাইলের কালিহাতি উপজেলায় ট্রেনে কাটা পড়ে ৫ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার ধলাটেংগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস ধলাটেংগর এলাকায় পৌঁছালে জ্বালানি শেষ হয়ে রাস্তার পাশে থেমে যায়। এতে বাসের কয়েকজন যাত্রী নেমে আশপাশে অবস্থান নেন।

এ সময় মহাসড়কের পাশের রেললাইনে বসে তারা কথাবার্তা বলছিলেন। হঠাৎ সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন দ্রুতগতিতে সেখানে পৌঁছে যায়। পরিস্থিতি বুঝে ওঠার আগেই তারা ট্রেনের নিচে পড়ে যান।

ঘটনাস্থলেই এক শিশু, দুই নারী ও দুই পুরুষ নিহত হন। নিহতদের মধ্যে তিনজন একই পরিবারের সদস্য বলে জানা গেছে।

খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও রেলওয়ে সংশ্লিষ্টরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুন