ঢাকা, বাংলাদেশ || শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
আন্তর্জাতিক

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৭ বাংলাদেশি নিহত, আহত ১৫

প্রতিনিধি

সীমান্তের খবর ডেস্ক:

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৭ বাংলাদেশি নিহত, আহত ১৫

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৭ বাংলাদেশি নিহত, আহত ১৫

সৌদি আরবের জেদ্দায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক মাস বয়সী শিশুসহ সাত বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ বাংলাদেশি। তারা মদিনা থেকে জেদ্দায় ফেরার পথে দুর্ঘটনার শিকার হন।

শনিবার (৭ নভেম্বর) দুপুরে জেদ্দা থেকে বাংলাদেশের কনসাল জেনারেল দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জেদ্দা থেকে সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর জিজানে সড়ক দুর্ঘটনায় হতাহত বাংলাদেশিদের বিষয়ে বিস্তারিত জানতে বাংলাদেশ কনস্যুলেটের পক্ষ থেকে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

প্রাথমিকভাবে জানা গেছে, নিহত ব্যক্তিরা আল আবীর কোল্ড স্টোরস ট্রেডিং কোম্পানির কর্মী ও তাঁদের পরিবারের সদস্য। নিহতদের মধ্যে রয়েছেন প্রতিষ্ঠানটির স্টোরকিপার জিয়াউর রহমান ও তাঁর দুই সন্তান। এ ছাড়া কোম্পানির ফর্কলিফট চালক ইলিয়াস ও তাঁর স্ত্রী এবং অপর স্টোরকিপার আলমশাহ ও তাঁর এক মাস বয়সী শিশুকন্যা প্রাণ হারিয়েছেন।

দুর্ঘটনায় আহত ১৫ বাংলাদেশির বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। নিহত ও আহত ব্যক্তিদের পরিচয় এবং দুর্ঘটনার কারণ সম্পর্কে স্থানীয় কর্তৃপক্ষের কাছ থেকে আরও তথ্য পাওয়ার অপেক্ষায় রয়েছে বাংলাদেশ কনস্যুলেট।

শেয়ার করুন