ঢাকা, বাংলাদেশ || শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ

শার্শায় ২০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপসহ যুবক আটক

প্রতিনিধি

কামাল হোসেন :

শার্শায় ২০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপসহ যুবক আটক

শার্শা সীমান্তে ২০ বোতল ভারতীয় মাদক উইনিক্স সিরাপসহ সাইদুর রহমান (৩৭) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

যশোরের শার্শা সীমান্তে ২০ বোতল ভারতীয় মাদক উইনিক্স সিরাপসহ সাইদুর রহমান (৩৭) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে রুদ্রপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক সাইদুর রহমান যশোর জেলার শার্শা থানার রুদ্রপুর গ্রামের মাহাবুর রহমানের ছেলে।

২১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্তে চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় রুদ্রপুর বিওপির সদস্যরা চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে ২০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপসহ সাইদুর রহমানকে আটক করেন। আটক ব্যক্তিকে শার্শা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন তিনি।

শেয়ার করুন