ঢাকা, বাংলাদেশ || শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ

শার্শায় পুলিশের অভিযানে আওয়ামী লীগ নেতা আবু তালেব মেম্বার গ্রেপ্তার

প্রতিনিধি

কামাল হোসেন:

শার্শায় পুলিশের অভিযানে আওয়ামী লীগ নেতা আবু তালেব মেম্বার গ্রেপ্তার

শার্শায় পুলিশের অভিযানে আওয়ামী লীগ নেতা আবু তালেব মেম্বার গ্রেপ্তার

যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আওয়ামীলীগ নেতা আবু তালেব মেম্বার গ্রেপ্তার হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে শার্শা থানাধীন বাগআঁচড়া বাজারে সততা ইলেকট্রনিক্সের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আবু তালেব (৪৭) যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের সাতভাইরপাড়া ২ নম্বর ওয়ার্ডের মৃত নুর মোহাম্মদ মন্ডলের ছেলে।

পুলিশ জানিয়েছে, তিনি শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় ইউপি সদস্য ছিলেন।

পুলিশ জানায়, শার্শা থানার এসআই আশীষ সরকার সঙ্গীয় কর্মকর্তা ও ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন। তিনি শার্শা থানার এফআইআর নং-২৩, তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২৬; জিআর নং-৩০২, তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২৬-এর মামলার তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি। মামলায় দ্য স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট, ১৯৭৪-এর ১৫(৩)/২৫ডি ধারা এবং দ্য এক্সপ্লোসিভ সাবস্ট্যান্সেস অ্যাক্ট, ১৯০৮-এর ৩/৪/৬ ধারায় অভিযোগ আনা হয়েছে।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিমুল হক জানান, গ্রেপ্তার আসামিকে শনিবার যথাযথ পুলিশ প্রহরায় যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। শার্শা থানা এলাকায় চলমান বিশেষ অভিযান অব্যাহত রয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।

শেয়ার করুন