ঢাকা, বাংলাদেশ || শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ

তেজগাঁও কলেজ মসজিদে গোপন বৈঠক, জঙ্গি সন্দেহে ২৩ জন আটক

প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক:

১৮ সেপ্টেম্বর, ২০২৬
তেজগাঁও কলেজ মসজিদে গোপন বৈঠক, জঙ্গি সন্দেহে ২৩ জন আটক

তেজগাঁও কলেজ মসজিদে গোপন বৈঠক, জঙ্গি সন্দেহে ২৩ জন আটক

রাজধানীর ফার্মগেটে তেজগাঁও কলেজ মসজিদে গোপন বৈঠক চলাকালে জঙ্গি সন্দেহে ২৩ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর)

বিকেলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের ঊর্ধ্বতন এক কর্মকর্তা।

পুলিশের ওই কর্মকর্তা জানান, তেজগাঁও কলেজ মসজিদে গোপন বৈঠক চলছে-এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় মসজিদ থেকে ২৩ জনকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তিদের প্রাথমিকভাবে জঙ্গি সন্দেহ করা হলেও তারা কোনো নিষিদ্ধ বা জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত কি না, তা যাচাই-বাছাই করছে পুলিশ। যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, আটক ব্যক্তিদের নাম-পরিচয় এবং তাদের কাছ থেকে কোনো অস্ত্র, বিস্ফোরক বা জঙ্গিবাদী কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট কোনো আলামত উদ্ধার হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে তা জানায়নি পুলিশ।

শেয়ার করুন

তেজগাঁও কলেজ মসজিদে গোপন বৈঠক, জঙ্গি সন্দেহে ২৩ জন আটক | সীমান্তের খবর