বেনাপোল সীমান্তে মদ ও ইস্কাফ সিরাপসহ চোরাচালানি পণ্য জব্দ
প্রতিনিধি
কামাল হোসেন:

বেনাপোল সীমান্তে মদ ও ইস্কাফ সিরাপসহ চোরাচালানি পণ্য জব্দ
বেনাপোল সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৮ বোতল বিদেশি মদ, ৮ বোতল ইস্কাফ সিরাপসহ বিভিন্ন ধরনের মাদক ও চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (১৪ সেপ্টেম্বর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর আমড়াখালী চেকপোস্ট ও বেনাপোল আইসিপির টহলদল এসব মালামাল জব্দ করে।
জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ৮ বোতল বিদেশি মদ, ৮ বোতল ইস্কাফ সিরাপ, ১৫টি শাড়ি, ২ প্যাকেট ফুচকা ও ৫টি কসমেটিকস সামগ্রী। এসব পণ্যের মোট মূল্য ১ লাখ ৭৯ হাজার ২০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালসহ পাচার চক্রের সদস্যদের আটকের লক্ষ্যে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা হচ্ছে।
