শার্শায় ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
প্রতিনিধি
শহিদুজজামান উজ্জ্বল:

শার্শায় ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
যশোরের শার্শা সীমান্তে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মুছা (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৪ আগস্ট) বিকেল ৫টা ৪৫ মিনিটের দিকে সীমান্তের আমলাই গ্রামের মিজানুর রহমান বিশ্বাসের চায়ের দোকানের সামনে সাতমাইল-গোগা সড়কের ওপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মুছা শার্শা থানার গোগা ইউনিয়নের আমলাই গ্রামের আহম্মদ আলীর ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানার এসআই মোস্তাক আহামেদের নেতৃত্বে পুলিশের একটি দল বসতপুর এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন মুছাকে আটক করে তল্লাশি চালালে তার হেফাজত থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিমুল হক জানান, এ ঘটনায় তার বিরুদ্ধে শার্শা থানায় নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে। মঙ্গলবার সকালে তাকে যশোর আদালতে পাঠানো হবে।
