ঢাকা, বাংলাদেশ || সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
সারাদেশ

শার্শা সীমান্তে ১৮৪ বোতল এসকাফ সিরাপ জব্দ

প্রতিনিধি

কামাল হোসেন:

২৪ আগস্ট, ২০২৬
শার্শা সীমান্তে ১৮৪ বোতল এসকাফ সিরাপ জব্দ

শার্শা সীমান্তে ১৮৪ বোতল এসকাফ সিরাপ জব্দ

যশোরের শার্শা সীমান্তে ১৮৪ বোতল ভারতীয় নিষিদ্ধ মাদক এসকাফ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রবিবার (২৩ আগস্ট) উপজেলার গোগা ও দৌলতপুর সীমান্তে অভিযান পরিচালনা করে এসব মাদক উদ্ধার করা হয়।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্তের গোগা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ১১০ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ করা হয়। একই দিনে দৌলতপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক অভিযানে আরও ৭৪ বোতল এসকাফ সিরাপ জব্দ করা হয়েছে।

চোরাচালান বন্ধে সীমান্তে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

শেয়ার করুন