ঢাকা, বাংলাদেশ || রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
সারাদেশ

শার্শায় ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

প্রতিনিধি

শহিদুজজামান উজ্জ্বল:

২৩ আগস্ট, ২০২৬
শার্শায় ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

শার্শায় ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যশোরের শার্শায় ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোহাম্মদ আবীর হাসান (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (২৩ আগস্ট) রাত ১০টা ৪০ মিনিটের দিকে শার্শা উপজেলার বসতপুর বড় কলোনি মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আবীর হাসান শার্শা থানার বসতপুর (কাছারীপাড়া) গ্রামের মোহাম্মদ কবির হোসেনের ছেলে।

পুলিশ জানায়, শার্শা থানার এসআই শরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বসতপুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় বসতপুর থেকে গোগাগামী পাকা সড়কে মোশারফ হোসেনের ফলের দোকানের সামনে থেকে আবীর হাসানকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় তার বিরুদ্ধে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। সোমবার সকালে গ্রেপ্তার ব্যক্তিকে যশোর আদালতে পাঠানো হবে।

শেয়ার করুন