ঢাকা, বাংলাদেশ || রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
সারাদেশ

বেনাপোলে ভালোবাসার ডালি নিয়ে মানুষের দুয়ারে ইমদা

প্রতিনিধি

কামাল হোসেন:

২৩ আগস্ট, ২০২৬
বেনাপোলে ভালোবাসার ডালি নিয়ে মানুষের দুয়ারে ইমদা

বেনাপোলে ভালোবাসার ডালি নিয়ে মানুষের দুয়ারে ইমদা

ভোটের মাঠে প্রতিশ্রুতির পাশাপাশি মানুষের ভালোবাসা ও আস্থাকে পুঁজি করে এগিয়ে চলেছেন বেনাপোল পৌরসভার মেয়রপ্রার্থী ইমদাদুল হক ইমদা। নির্বাচনী প্রচারের অংশ হিসেবে রবিবারও তিনি ছুটেছেন মানুষের দ্বারে দ্বারে। হাসিমুখে কুশল বিনিময়, মতবিনিময় আর উন্নয়নের প্রত্যাশার কথা শুনে দিনভর সরব ছিলেন তিনি।

রবিবার (২৩ আগস্ট) বেনাপোল পৌরসভার বিভিন্ন এলাকায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করেন ইমদা। ভোটারদের সঙ্গে কথা বলেন এবং তাদের সমর্থন ও দোয়া কামনা করেন।

গণসংযোগকালে ইমদাদুল হক ইমদা বলেন, “আমি ভোটারদের কাছে শুধু ভোট চাইতে আসিনি, তাদের ভালোবাসা ও আস্থা অর্জন করতে এসেছি। বেনাপোলবাসীর প্রত্যাশাকে সামনে রেখেই একটি আধুনিক, পরিচ্ছন্ন ও নিরাপদ পৌরসভা গড়ে তুলতে চাই।”

তিনি বলেন, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ স্থলবন্দর হওয়ায় বেনাপোলের রয়েছে আন্তর্জাতিক গুরুত্ব। অথচ নাগরিক সুবিধার দিক থেকে এখনও অনেক ঘাটতি রয়েছে। নির্বাচিত হলে পরিকল্পিত নগরায়ণ, পরিচ্ছন্নতা, নাগরিক সেবা বৃদ্ধি এবং মাদক-দুর্নীতি ও অপরাধমুক্ত পরিবেশ নিশ্চিত করতে অগ্রাধিকার দেওয়া হবে।

ইমদাদুল হক ইমদা যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব। টানা কয়েক দিনের গণসংযোগে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তাঁর সরাসরি যোগাযোগ নির্বাচনী মাঠে নতুন মাত্রা যোগ করেছে বলে স্থানীয় নেতাকর্মীরা জানান।

গণসংযোগে তাঁর সঙ্গে ছিলেন বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি শাহাবুদ্দিন, শাহাদুর রহমান খোকন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, কৃষিবিষয়ক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল সরদার, ৬ নম্বর ওয়ার্ডের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মইদুল ইসলাম, বিএনপি নেতা আজগর আলী, বেনাপোল স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বদরুজ্জামান বনি, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ, সাবেক ছাত্রদল নেতা মিজানুর রহমান মিজান, পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক জনি হায়দারসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

শেয়ার করুন