শার্শায় সাংবাদিক জামাল হত্যা মামলার প্রধান আসামি উকিল সহ পরোয়ানাভুক্ত ২ আসামি গ্রেপ্তার
প্রতিনিধি
শহিদুজজামান উজ্জ্বল:

শার্শায় সাংবাদিক জামাল হত্যা মামলার প্রধান আসামি উকিল সহ পরোয়ানাভুক্ত ২ আসামি গ্রেপ্তার
যশোরের শার্শায় সাংবাদিক জামাল হত্যা মামলার প্রধান আসামি উকিল মল্লিক ওরফে উকিল উদ্দিনসহ পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২১ আগস্ট) পৃথক অভিযান চালিয়ে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার উকিল মল্লিক (উকিল উদ্দিন) শার্শা উপজেলার ডিহি ইউনিয়নের কাশিপুর গ্রামের মৃত শমসের মল্লিকের ছেলে। তিনি সাংবাদিক জামাল হত্যা মামলার প্রধান আসামি হিসেবে পুলিশের নথিতে রয়েছেন। অপর গ্রেপ্তার আসামি আব্দুল কাদের (২০), নাভারণ রেলবাজার এলাকার সালাম গাজীর পালিত ছেলে।
পুলিশ জানায়, শার্শা থানার এসআই শরিফুল ইসলাম, এএসআই নজিবুল্লাহ ও এএসআই আবুল কাশেমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স পৃথক দুটি অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।
পুলিশের রেকর্ডপত্র ও সিডিএমএস পর্যালোচনা করে উকিল মল্লিকের বিরুদ্ধে ১৮টি মামলার তথ্য পাওয়া গেছে। তার বিরুদ্ধে শার্শা থানার মামলা নং-০৬, তারিখ ৫ ফেব্রুয়ারি ২০১৬, এসসি নং-১০৯৬/১৭ ও প্রসেস নং-৬৩৬/২৬-এর পরোয়ানা ছিল।
অপরদিকে আব্দুল কাদেরের বিরুদ্ধে শার্শা থানার মামলা নং-০৩, তারিখ ২ জুলাই ২০২৬, জিআর নং-১৯১/২৬ ও প্রসেস নং-৬৪৭/২৬-এর পরোয়ানা রয়েছে।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিমুল হক জানান, গ্রেপ্তার দুই আসামিকে শনিবার (২২ আগস্ট) আদালতে পাঠানো হয়েছে।
