ঢাকা, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
সারাদেশ

বেনাপোলে চেক ডিজঅনার মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত শফি গ্রেপ্তার

প্রতিনিধি

কামাল হোসেন:

২০ আগস্ট, ২০২৬
বেনাপোলে চেক ডিজঅনার মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত শফি গ্রেপ্তার

বেনাপোলে চেক ডিজঅনার মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত শফি গ্রেপ্তার

যশোরের বেনাপোলে ২১ লাখ টাকার চেক ডিজঅনার মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত শফিয়ার রহমান শফি (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২০ আগস্ট) দুপুরে বেনাপোল বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পোর্ট থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত শফিয়ার রহমান শফি বেনাপোল পোর্ট থানার দুর্গাপুর গ্রামের মৃত হাফিজুর রহমানের ছেলে।

পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, ২১ লাখ টাকার চেক ডিজঅনারের অভিযোগে শফিয়ার রহমানের বিরুদ্ধে আদালতে মামলা হয়। মামলাটিতে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

মামলার বাদী ও আরবি ট্রান্সপোর্ট এজেন্সির স্বত্বাধিকারী এইচ এম আবুল বাশার জানান, ভারত থেকে বৈধভাবে আমদানি করা পণ্যের ভ্যাট-ট্যাক্স সোনালী ব্যাংকের মাধ্যমে পরিশোধের জন্য কমিশনের ভিত্তিতে শফিয়ার রহমান তার প্রতিষ্ঠানের কাছ থেকে ২১ লাখ টাকা নেন। কিন্তু টাকা নেওয়ার পর প্রায় তিন বছর অতিবাহিত হলেও তা পরিশোধ করেননি। পরে পাওনা টাকা আদায়ে আদালতে মামলা করা হয়।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ হোসেন জানান, আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে শফিয়ার রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তারের পর তাকে যশোরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন