ঢাকা, বাংলাদেশ || মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
সারাদেশ

বেনাপোলে মদের চালানসহ চোরাচালানি পণ্য জব্দ

প্রতিনিধি

শহিদুজজামান উজ্জ্বল:

বেনাপোলে মদের চালানসহ চোরাচালানি পণ্য জব্দ

বেনাপোলে মদের চালানসহ চোরাচালানি পণ্য জব্দ

যশোরের বেনাপোল সীমান্তে ৬২ বোতল বিদেশি মদসহ বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, কম্বল, চাদর, খাদ্যসামগ্রী ও প্রসাধনী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব মাদক ও চোরাচালানি পণ্যের বাজারমূল্য ১৫ লাখ ৪৭ হাজার ৮০০ টাকা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধীন বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্পের সদস্যরা এসব মাদক ও চোরাচালানি মালামাল জব্দ করে।

বিজিবি সূত্রে জানা যায়, অভিযানে ৬২ বোতল বিদেশি মদ, ভারতীয় ১০৩টি শাড়ি, ৯টি কম্বল, ৮টি চাদর, ৫ কেজি জিরা, ৪৬ প্যাকেট ফুসকা, ১৩ দশমিক ৫ কেজি কিসমিস, ৭ প্যাকেট সোনপাপড়ি, ৪৯৮টি চকলেট, ১ কেজি আমসত্ত্ব ও ৮২৮টি প্রসাধনসামগ্রী আটক করা হয়। জব্দ করা এসব পণ্যের সর্বমোট মূল্য ১৫ লাখ ৪৭ হাজার ৮০০ টাকা।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালসহ পাচারকারী চক্র আটকের লক্ষ্যে সীমান্ত এলাকায় বিশেষ পরিকল্পনার আওতায় গোয়েন্দা তৎপরতা ও অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা সম্ভব হচ্ছে।

শেয়ার করুন