শার্শায় ১০ লিটার বাংলা মদসহ গ্রেপ্তার ১
প্রতিনিধি
কামাল হোসেন:

শার্শায় ১০ লিটার বাংলা মদসহ গ্রেপ্তার ১
যশোরের শার্শায় ১০ লিটার বাংলা মদসহ সাদ্দাম হোসেন (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে শার্শা গ্রামের ওহিদুজ্জামান ওরফে অহিদের কাঠের মিলের বিপরীতে পাকা সড়কের ওপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সাদ্দাম হোসেন যশোরের বেনাপোল পোর্ট থানার বড়আঁচড়া গ্রামের (রেজাউল মার্কেটের পেছনে) মিজানুর রহমানের ছেলে।
পুলিশ জানায়, শার্শা থানার এসআই শ্রীকান্ত বিশ্বাস সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন। অভিযানে গ্রেপ্তার সাদ্দাম হোসেনের হেফাজত থেকে জব্দ তালিকা অনুযায়ী ১০ লিটার বাংলা মদ উদ্ধার করা হয়েছে।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিমুল হক জানান, এ ঘটনায় শার্শা থানায় নিয়মিত মাদক মামলা করা হয়েছে। বুধবার সকালে তাকে যশোর আদালতে পাঠানো হয়েছে।
