ঢাকা, বাংলাদেশ || বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
সারাদেশ

হেরোইনের মামলায় বেনাপোলের মাদক ব্যবসায়ী মহসিনের যাবজ্জীবন

প্রতিনিধি

কামাল হোসেন:

১৯ আগস্ট, ২০২৬
হেরোইনের মামলায় বেনাপোলের মাদক ব্যবসায়ী মহসিনের যাবজ্জীবন

হেরোইনের মামলায় বেনাপোলের মাদক ব্যবসায়ী মহসিনের যাবজ্জীবন

যশোরের বেনাপোলে ১০০ গ্রাম হেরোইন উদ্ধারের মামলায় মহসিন (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) যশোরের অতিরিক্ত দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক শাহিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত মহসিন বেনাপোল পোর্ট থানার ভবেরবেড় গ্রামের মৃত কালু শেখের ছেলে। তিনি বর্তমানে কারাগারে আটক রয়েছেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের এপিপি আজিজুল ইসলাম।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১১ ডিসেম্বর সকালে গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানা পুলিশের একটি দল ভবেরবেড় গ্রামের রিয়াজুল ইসলামের বাড়ির সামনে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মহসিন পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া করে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

এ ঘটনায় বেনাপোল পোর্ট থানার তৎকালীন এসআই হারুন অর রশিদ বাদী হয়ে মহসিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। তদন্ত শেষে তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।

দীর্ঘদিনের বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে আদালত মহসিনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দেন।

শেয়ার করুন

হেরোইনের মামলায় বেনাপোলের মাদক ব্যবসায়ী মহসিনের যাবজ্জীবন | সীমান্তের খবর