নাভারণে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
প্রতিনিধি
কামাল হোসেন:

নাভারণে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
যশোরের শার্শায় পুলিশের অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ নুর ইসলাম ওরফে নাঈম (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (১৬ আগস্ট) দুপুর ২টা ৪৫ মিনিটে উপজেলার নাভারণ রেলবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে শার্শা থানা পুলিশ।
গ্রেপ্তার নুর ইসলাম শার্শা উপজেলার দক্ষিণ বুরুজবাগান গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, এসআই সবুজ গাজীর নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে নাভারণ রেলবাজার সংলগ্ন মিন্টু শেখের ঢাকা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে পাকা সড়কে অভিযান চালায়। এ সময় নুর ইসলাম ওরফে নাঈমকে আটক করে তল্লাশি করা হলে তার হেফাজত থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিমুল হক জানান, এ ঘটনায় তার বিরুদ্ধে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
