শার্শায় যুবলীগ নেতা মুছা গ্রেপ্তার
প্রতিনিধি
কামাল হোসেন:

শার্শায় যুবলীগ নেতা মুছা গ্রেপ্তার
যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে মুছা (৪৭) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে উপজেলার টেংরালী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার মুছা শার্শা উপজেলার ১ নম্বর ডিহি ইউনিয়নের টেংরালী (ভেরুয়ার দাড়িপাড়া) গ্রামের মৃত শুকুর পোদানিয়ার ছেলে। পুলিশ জানিয়েছে, তিনি ডিহি ইউনিয়ন যুবলীগের (কার্যক্রম নিষিদ্ধ) প্রচার বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতেন।
পুলিশ সূত্রে জানা যায়, শার্শা থানার এসআই শরিফুল ইসলাম ও এসআই আনিসুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল টেংরালী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
মুছা শার্শা থানার মামলা নং-৩১, তারিখ ২৩ অক্টোবর ২০২৪-এর তদন্তে প্রাপ্ত আসামি। ওই মামলায় দণ্ডবিধির ১৪৩/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩৫৪/৩৮৫/৩৮৬/৫০৬/১১৪/১০৯ ধারায় অভিযোগ রয়েছে।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিমুল হক জানান, গ্রেপ্তার আসামিকে শনিবার সকালে পুলিশ পাহারায় যশোর আদালতে পাঠানো হয়েছে। শার্শা থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
