ঢাকা, বাংলাদেশ || বুধবার, ১২ আগস্ট, ২০২৬
সারাদেশ

যশোরে ২৫ লাখ টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক

প্রতিনিধি

কামাল হোসেন:

১২ আগস্ট, ২০২৬
যশোরে ২৫ লাখ টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক

যশোরে ২৫ লাখ টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক

যশোর-চৌগাছা মহাসড়ক থেকে ২৫ লাখ ৬২ হাজার টাকা মূল্যের একটি স্বর্ণের বারসহ হাসান কবীর নয়ন (৩০) নামে এক ব্যক্তিকে আটক করেছে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)।

বুধবার (১২ আগস্ট) ভোর ৩টা ৪৫ মিনিটের দিকে চুড়ামনকাঠি রেল ক্রসিংয়ের পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে আটক করে।

আটক হাসান কবীর নয়ন চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সুটিয়া গ্রামের মোঃ ইসমাইল হোসেনের ছেলে।

বিজিবি সূত্রে জানা যায়, এ সময় তার শরীরে বিশেষভাবে লুকানো অবস্থায় ১১৬ দশমিক ৬২ গ্রাম ওজনের স্বর্ণের বারটি উদ্ধার করা হয়।

বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, ঢাকা থেকে স্বর্ণের বারটি নিয়ে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিলেন।

উদ্ধার করা স্বর্ণের বারের মূল্য ২৫ লাখ ৬২ হাজার ১৪১ টাকা, তার কাছের থেকে জব্দ করা একটি বাটন মোবাইলের মূল্য ১ হাজার টাকা এবং নগদ ১৭০ টাকাসহ মোট জব্দমূল্য ২৫ লাখ ৬৩ হাজার ৩১১ টাকা।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, কিছুদিন ধরে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বেড়েছে। স্বর্ণ পাচারকারী ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে। সীমান্তে এ ধরনের আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন