ঢাকা, বাংলাদেশ || বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
সারাদেশ

বেনাপোলে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী প্রয়াত তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত

প্রতিনিধি

কামাল হোসেন:

বেনাপোলে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী প্রয়াত তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত

বেনাপোলে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী প্রয়াত তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত

যশোরের বেনাপোলে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী প্রয়াত তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে বেনাপোল স্থলবন্দরের ৩ নম্বর গেটসংলগ্ন মাহবুবা হক এতিমখানার সামনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বেনাপোল পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শার্শা উপজেলা বিএনপির উপদেষ্টা খায়রুজ্জামান মধু।

বেনাপোল পৌর বিএনপির সহসভাপতি নাসিমুল গনি বল্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল মুন্নাফ।

বিশেষ অতিথির বক্তব্যে বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত বলেন, তরিকুল ইসলাম শুধু দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জনপ্রিয় নেতা ছিলেন না, তিনি ছিলেন সারা বাংলাদেশের একজন প্রথিতযশা রাজনীতিবিদ। দলমত-নির্বিশেষে সাধারণ মানুষের বিপদে-আপদে তিনি ছুটে যেতেন। জনদরদি ও মানবিক গুণাবলির কারণে তিনি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন।

তিনি আরও বলেন, তরিকুল ইসলাম কখনো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও বিএনপির রাজনীতি থেকে বিচ্যুত হননি। তাঁর রাজনৈতিক আদর্শ, সততা ও নিষ্ঠা নতুন প্রজন্মের জন্য অনুসরণীয় হয়ে থাকবে।

আলোচনা সভা শেষে মরহুম তরিকুল ইসলামের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় দোয়া করা হয়। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন