ঢাকা, বাংলাদেশ || মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
সারাদেশ

শার্শায় খড়ের গাদা থেকে ৫৯৬ বোতল নেশার সিরাপ জব্দ, গ্রেপ্তার ২

প্রতিনিধি

শহিদুজজামান উজ্জ্বল:

শার্শায় খড়ের গাদা থেকে ৫৯৬ বোতল নেশার সিরাপ জব্দ, গ্রেপ্তার ২

শার্শায় খড়ের গাদা থেকে ৫৯৬ বোতল নেশার সিরাপ জব্দ, গ্রেপ্তার ২

যশোরের শার্শা পল্লীতে খড়ের গাদার ভেতর লুকিয়ে রাখা ৫৯৬ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উইনকিয়ারিক্স জব্দসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে এসআরবি-৬, যশোর ক্যাম্পের সদস্যরা।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল ৩টা ৫৫ মিনিটে উপজেলার শ্রীকোনা গ্রামে মহেশভাঙ্গা খালের পাশে একটি খড়ের গাদায় তল্লাশি চালিয়ে এসব মাদক উদ্ধারসহ তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন যশোর জেলার শার্শা থানার লক্ষণপুর ইউনিয়নের শ্রীকোনা গ্রামের আব্দুল বারীর ছেলে জাকির হোসেন (৩২) ও শহিদ আলীর ছেলে মহিনুর ইসলাম (৩৩)।

এসআরবি-৬ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-৩, যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল শ্রীকোনা গ্রামের মহেশভাঙ্গা খালের পাশে চতুর আলীর খড়ের গাদায় তল্লাশি চালায়। এ সময় সেখান থেকে ৫৯৬ বোতল উইনকিয়ারিক্স উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

এসআরবি-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোঃ ইমামিম মুবীন সরকার সুমন জানান, এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। পরে উদ্ধার করা মাদকদ্রব্য ও গ্রেপ্তার ব্যক্তিদের শার্শা থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন