শার্শায় ১০ পিস ইয়াবাসহ শাজাহান সর্দার গ্রেপ্তার
প্রতিনিধি
শহিদুজজামান উজ্জ্বল:

শার্শায় ১০ পিস ইয়াবাসহ শাজাহান সর্দার গ্রেপ্তার
যশোরের শার্শায় পুলিশের অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ শাজাহান সর্দার (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১২ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শার্শা বাজারে দই ঘর নামের একটি মিষ্টির দোকানের সামনে থেকে
তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শাজাহান সর্দার শার্শা থানার পিপড়াগাছি গ্রামের মৃত মোখছেদ আলী সর্দারের ছেলে।
পু্লিশ সূত্রে জানা যায়, শার্শা থানার সেকেন্ড অফিসার এসআই আশীষ সরকারের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শার্শা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।
এ সময় শার্শা থেকে জামতলাগামী পাকা সড়কের ইজিবাইক স্ট্যান্ড এলাকায় শার্শা দই ঘর নামের একটি মিষ্টির দোকানের সামনে থেকে শাজাহান সর্দারকে গ্রেপ্তার করা হয়। পরে তার হেফাজত থেকে জব্দ তালিকা অনুযায়ী ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিমুল হক জানিয়েছে, এ ঘটনায় তার বিরুদ্ধে শার্শা থানায় একটি নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে। তাকে বৃহস্পতিবার সকালে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
