ঢাকা, বাংলাদেশ || বুধবার, ১২ আগস্ট, ২০২৬
সারাদেশ

শার্শায় ৭ পিস ইয়াবাসহ পোল্ট্রি বাবু গ্রেপ্তার

প্রতিনিধি

শহিদুজজামান উজ্জ্বল:

১২ আগস্ট, ২০২৬
শার্শায় ৭ পিস ইয়াবাসহ পোল্ট্রি বাবু গ্রেপ্তার

শার্শায় ৭ পিস ইয়াবাসহ পোল্ট্রি বাবু গ্রেপ্তার

যশোরের শার্শায় পুলিশের অভিযানে ৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ আক্তারুল ইসলাম বাবু ওরফে পল্ট্রি বাবু (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) রাত ৯টা ১০ মিনিটের দিকে বাগআঁচড়া ইউনিয়নের টেংরা এলাকায় এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তার আক্তারুল ইসলাম বাবু যশোরের শার্শা থানার বাগআঁচড়া ইউনিয়নের টেংরা (উত্তরপাড়া) গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে।

পুলিশ জানায়, শার্শা থানার এসআই চিরঞ্জিৎ মন্ডলের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে টেংরা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় টেংরা গ্রামের ভোলার ইটভাটার পাশে দ্বীন ইসলামের বাড়ির সামনে পাকা রাস্তার ওপর থেকে আক্তারুল ইসলাম বাবু ওরফে পল্ট্রি বাবুকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তার হেফাজত থেকে জব্দ তালিকা অনুযায়ী ৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিমুল হক জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে ইতোপূর্বে একাধিক মাদক মামলার তথ্য রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে শার্শা থানায় একটি নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে। তাকে বৃহস্পতিবার সকালে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন