শার্শায় ছাত্রলীগের সাবেক নেতা আবু রায়হান সোহাগ গ্রেপ্তার
প্রতিনিধি
কামাল হোসেন:

শার্শায় ছাত্রলীগের সাবেক নেতা আবু রায়হান সোহাগ গ্রেপ্তার
যশোরের শার্শা থানার চলমান বিশেষ অভিযানে নিয়মিত মামলায় আবু রায়হান সোহাগ (৩৬) নামে ছাত্রলীগের সাবেক এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১২ আগস্ট) উপজেলার উলাশী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে শার্শা থানা পুলিশ।
গ্রেপ্তার আবু রায়হান সোহাগ শার্শা থানার উলাশী দক্ষিণপাড়ার মৃত আব্দুর রবের ছেলে।
পুলিশ জানায়, তিনি কার্যক্রম নিষিদ্ধ
শার্শা উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, শার্শা থানার সেকেন্ড অফিসার এসআই আশীষ সরকারের নেতৃত্বে এসআই চিরঞ্জিৎ মন্ডলসহ পুলিশের একটি দল উপজেলার উলাশী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। শার্শা থানার মামলা নং-০১, তারিখ ১ অক্টোবর ২০২৫, দণ্ডবিধির ১৫(৩)/২৫-ডি, বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ধারায় দায়ের করা মামলার তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে সোহাগকে গ্রেপ্তার করা হয়।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিমুল হক জানায়, গ্রেপ্তারের পর তাকে যথাযথ পুলিশ প্রহরায় যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় থানার এলাকায় বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
