ঢাকা, বাংলাদেশ || বুধবার, ১২ আগস্ট, ২০২৬
সারাদেশ

ঝিকরগাছায় ডিবির অভিযানে ১০০ ইয়াবাসহ যুবক আটক

প্রতিনিধি

শহিদুজজামান উজ্জ্বল:

১২ আগস্ট, ২০২৬
ঝিকরগাছায় ডিবির অভিযানে ১০০ ইয়াবাসহ যুবক আটক

ঝিকরগাছায় ডিবির অভিযানে ১০০ ইয়াবাসহ যুবক আটক

যশোরের ঝিকরগাছায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আলমঙ্গীর মোল্যা (৩০) নামে এক যুবক আটক হয়েছেন।

মঙ্গলবার (১১ আগস্ট) ঝিকরগাছা থানাধীন রঘুনাথপুর ডাঙ্গী গ্রামে এ অভিযান পরিচালনা করে।

আটক আলমঙ্গীর মোল্যা ঝিকরগাছা থানার রঘুনাথপুর ডাঙ্গী গ্রামের মোঃ ছলেমান মোল্যার ছেলে।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, যশোরের এসআই সামিউল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বয়ে ঝিকরগাছা থানাধীন রঘুনাথপুর ডাঙ্গী গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় মৃত ওসমান আলীর মেহগনি বাগানের সামনে পাকা রাস্তার ওপর থেকে আলমঙ্গীর মোল্যাকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার করা ইয়াবাসহ আটক আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। বুধবার (১২ আগস্ট) তাকে বিজ্ঞ যশোর আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

ঝিকরগাছায় ডিবির অভিযানে ১০০ ইয়াবাসহ যুবক আটক | সীমান্তের খবর