ঢাকা, বাংলাদেশ || বুধবার, ৫ আগস্ট, ২০২৬
সারাদেশ

বেনাপোল সীমান্তের দৌলতপুরে বিজিবির অভিযানে ৩১০ বোতল ভারতীয় মাদক সিরাপ আটক

প্রতিনিধি

কামাল হোসেন:

৫ আগস্ট, ২০২৬
বেনাপোল সীমান্তের দৌলতপুরে বিজিবির অভিযানে ৩১০ বোতল ভারতীয় মাদক সিরাপ আটক

বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ৩১০ বোতল ভারতীয় মাদক সিরাপ আটক

যশোরের বেনাপোল সীমান্তের দৌলতপুরে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ৩১০ বোতল ভারতীয় নিষিদ্ধ মাদক উইনিক্স সিরাপ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত সিরাপের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ২৪ হাজার টাকা।

বুধবার (৫ আগস্ট) ভোর ৪টার দিকে খুলনা ব্যাটালিয়ন ২১ বিজিবির অধীনস্থ দৌলতপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি জানায়, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে জোরদার গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহলের অংশ হিসেবে পরিচালিত অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৩১০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

খুলনা ব্যাটালিয়ন ২১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান বলেন, সীমান্ত দিয়ে মাদক ও অন্যান্য চোরাচালান বন্ধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও অভিযান আরও জোরদার করা হয়েছে। দেশের সীমান্ত এলাকায় যেকোনো ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শেয়ার করুন