ঢাকা, বাংলাদেশ || শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
সারাদেশ

কেশবপুরে ২০০ পিস ইয়াবাসহ আটক ১

প্রতিনিধি

শহিদুজজামান উজ্জ্বল:

৩১ জুলাই, ২০২৬
কেশবপুরে ২০০ পিস ইয়াবাসহ আটক ১

কেশবপুরে ২০০ পিস ইয়াবাসহ আটক ১

যশোরের কেশবপুরে পুলিশের বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ

শাহিন (৩৪) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

বুধবার (২৯ জুলাই) সকাল ১১টা ২০ মিনিটে কেশবপুর পৌরসভার গাজীর মোড় থেকে হাসপাতাল রোডের আমিন অপটিক্যাল দোকানের ভেতরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, কেশবপুর থানার এসআই মোকলেচুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করে। অভিযানে কেশবপুর পৌরসভার গাজীর মোড় থেকে হাসপাতাল রোডের আমিন অপটিক্যাল দোকানের ভেতরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ২০০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটক শাহিনের গ্রামের বাড়ি গাইবান্ধা সদর উপজেলার খামার বোয়ালী গ্রামে। তার পিতার নাম আজগর আলী। বর্তমানে তিনি যশোরের কেশবপুর উপজেলার বুড়িহাটি গ্রামে জুয়েল রানার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবা জব্দ করা হয়েছে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন