ঢাকা, বাংলাদেশ || শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
সারাদেশ

শার্শায় ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ আটক ১

প্রতিনিধি

শহিদুজজামান উজ্জ্বল:

৩১ জুলাই, ২০২৬
শার্শায় ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ আটক ১

শার্শায় ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ আটক ১

শার্শা উপজেলার আমতলা গাতিপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

ডিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল ৪টা ২০ মিনিটে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের এসআই বাবলা দাসের নেতৃত্বে একটি চৌকস দল শার্শা উপজেলার ১১ নম্বর নিজামপুর ইউনিয়নের আমতলা গাতিপাড়া গ্রামের গৌড়পাড়া সড়কে জনৈক রাজ্জাকের বাড়ির সামনে অভিযান পরিচালনা করে।

এ সময় মোশারেফ হোসেন (৫৬)-এর দেহ তল্লাশি করে তার হেফাজত থেকে ১০০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে আটক করা হয়।

আটক মোশারেফ হোসেন চৌগাছা উপজেলার কুলিয়া গ্রামের মৃত আব্দুল আজিজ ও মৃত হালিমা বেগমের ছেলে। বর্তমানে তিনি শার্শা উপজেলার গাতিপাড়া আমতলা এলাকায় বসবাস করছিলেন।

ডিবি পুলিশ জানায়, উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আটক ব্যক্তিকে বৃহস্পতিবারই আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন