ঢাকা, বাংলাদেশ || রবিবার, ৫ জুলাই, ২০২৬
সারাদেশ

‘আস্থায় অবিচল ২৫ বছর’ প্রতিপাদ্যে বেনাপোলে ব্র্যাক ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রতিনিধি

শহিদুজজামান উজ্জ্বল:

৫ জুলাই, ২০২৬
‘আস্থায় অবিচল ২৫ বছর’ প্রতিপাদ্যে বেনাপোলে ব্র্যাক ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

‘আস্থায় অবিচল ২৫ বছর’ প্রতিপাদ্যে বেনাপোলে ব্র্যাক ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

‘আস্থায় অবিচল ২৫ বছর’ প্রতিপাদ্যকে সামনে রেখে বেনাপোলে ব্র্যাক ব্যাংক পিএলসির ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে কেক কাটা, শুভেচ্ছা বিনিময় ও গ্রাহক সংবর্ধনাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালন করে ব্যাংকটির বেনাপোল এসএমই/কৃষি শাখা।

রোববার (৫ জুলাই) বেনাপোল ব্র্যাক ব্যাংক এসএমই/কৃষি শাখার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাখা ব্যবস্থাপক মোঃ আশিক ইকবাল।

অনুষ্ঠানে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, গ্রাহক ও স্থানীয় ব্যবসায়ীরা অংশ নেন।

সভাপতির বক্তব্যে মোঃ আশিক ইকবাল বলেন, বাংলাদেশের অন্যতম উন্নয়ন সংগঠন ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের হাত ধরে ২০০১ সালের ৪ জুলাই ব্র্যাক ব্যাংকের যাত্রা শুরু হয়। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সহজ শর্তে আর্থিক সহায়তা দেওয়ার লক্ষ্যেই ব্যাংকটি প্রতিষ্ঠিত হয়। সে সময় দেশের প্রচলিত ব্যাংকগুলো এ খাতের উদ্যোক্তাদের ঋণ প্রদানে খুব বেশি আগ্রহী ছিল না। সেই শূন্যতা পূরণ করে নতুন উদ্যোক্তা সৃষ্টি, কর্মসংস্থান বৃদ্ধি এবং অর্থনীতিকে গতিশীল করাই ছিল ব্র্যাক ব্যাংকের অন্যতম উদ্দেশ্য।

তিনি আরও বলেন, গত ২৫ বছরে দেশের প্রান্তিক উদ্যোক্তা থেকে শুরু করে রিটেইল ও কর্পোরেট গ্রাহকদের আস্থা অর্জনের মাধ্যমে ব্র্যাক ব্যাংক দেশের অন্যতম নির্ভরযোগ্য আর্থিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। গ্রাহকদের বিশ্বাস ও সহযোগিতাই ব্যাংকের প্রতিটি অর্জনের পেছনে সবচেয়ে বড় শক্তি। ভবিষ্যতেও আধুনিক, প্রযুক্তিনির্ভর ও গ্রাহকবান্ধব ব্যাংকিং সেবা আরও সম্প্রসারণে ব্র্যাক ব্যাংক কাজ করে যাবে।

অনুষ্ঠানে উপস্থিত গ্রাহকেরা বলেন, বেনাপোল শাখায় সম্প্রতি কাস্টমস শুল্ক পরিশোধের সুবিধা চালু হওয়ায় আমদানি-রপ্তানি সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সময় ও ভোগান্তি কমেছে। একই সঙ্গে শাখার কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা, দ্রুত সেবা এবং পেশাদার আচরণে তারা সন্তোষ প্রকাশ করেন। ব্যাংকটির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন তারা।

অনুষ্ঠানের শেষে উপস্থিত অতিথি ও গ্রাহকদের আপ্যায়ন করা হয়। পরে শাখা ব্যবস্থাপক মোঃ আশিক ইকবাল সবাইকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

শেয়ার করুন