শার্শায় ১০ পিস ইয়াবা ও ১০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার
প্রতিনিধি
শহিদুজজামান উজ্জ্বল:

শার্শায় ১০ পিস ইয়াবা ও ১০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার
যশোরের শার্শায় পুলিশের অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ গ্রাম গাঁজাসহ তিনজন গ্রেপ্তার হয়েছে।
পুলিশ জানায়, গত ২৮ জুন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শার্শা থানার এসআই (নিঃ) শেখ আল আমিন, এএসআই (নিঃ) মো. অহিদুজ্জামান ও এএসআই (নিঃ) মো. আতাউর রহমানের নেতৃত্বে একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ বুরুজবাগান এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় নাভারণ আনসার ক্যাম্প থেকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগামী সড়কে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন-যশোরের শার্শা উপজেলার উত্তর বুরুজবাগান গ্রামের হাশেম আলীর ছেলে মো. ইস্রাফিল হোসেন (২৪)।
যশোরের বেনাপোল পোর্ট থানার কদমতলা বারপোতা গ্রামের শাহিদুল সরদারের ছেলে মো. ইদ্রিস আলী (৩০)।
যশোরের শার্শা উপজেলার সমন্ধকাটি (মিস্ত্রীপাড়া) গ্রামের হেলাল উদ্দীনের ছেলে মো. মুন্না হোসেন (১৯)।
পুলিশ জানায়, তল্লাশি চালিয়ে মো. ইদ্রিস আলীর কাছ থেকে ৫ পিস ইয়াবা, মো. ইস্রাফিল হোসেনের কাছ থেকে ৫ পিস ইয়াবা এবং মো. মুন্না হোসেনের কাছ থেকে ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় উদ্ধার হওয়া ১০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে। শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার তিন আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
